নীল বণিক
রাজ্য নির্বাচন কমিশনার শাসক দলের অঙ্গুলি হেলনে কাজ করছেন বলে অভিযোগ করলেন অধীর চৌধুরী। বিজেপি নেতা রাহুল সিংহকে সমর্থন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন রাজ্য নির্বাচন কমিশনারের ওপর সরকার চাপ তৈরি করছে । তাই বাধ্য হয়েই অমরেন্দ্র কুমার সিংহ বারবার তাঁর সিদ্ধান্ত বদল করছেন। এমনকি আদালতের গুঁতো খাওয়ার পরেও রাজ্য নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ হয়ে রয়েছে। রাজ্য সরকারের সব সিদ্ধান্তেই সহমত হয়ে নির্বাচন পরিচালনা করছেন বলে অভিযোগ করেন অধীর চৌধুরী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news