Breaking News
Home / TRENDING / বিরিয়ানিতে কী পচা মাংস? অসুস্থ ৪০ ছাত্রী

বিরিয়ানিতে কী পচা মাংস? অসুস্থ ৪০ ছাত্রী

প্রসেনজিত ধর
পচা মাংস কাণ্ডের ছায়া এবার চন্দননগরের বেসরকারি স্কুল হোস্টেলে। রবিবার হোস্টেলের চিকেন বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৪০ জন ছাত্রী। পেট ব্যাথা ও বমি শুরু হয় তাদের । এদের সকলকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও এখনও হাসপাতালে ভর্তি বাকিরা। স্কুলের টিচার ইনচার্জ শম্পা পাল চৌধুরী বলেন বিরিয়ানি হোস্টেলেই রান্না হয়েছিল । তবে মাংস পচা ছিল কিনা সেবিষয়ে মন্তব্য করেননি তিনি। কোথা থেকে ওই বিরিয়ানির জন্য মাংস এসেছিল সেই নিয়েও চুপ হোস্টেল কর্তৃপক্ষ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *