ওয়েব ডেস্ক:
ভারতীয় অর্থনীতি অভিমুখ অনুযায়ী “ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার পথে চলেছে।” এবং “আগামী ১৫ বছরে অর্থনীতির তালিকায় বিশ্বের শীর্ষ তিনটি দেশের মধ্যে থাকবে ভারত। আমি এমনটাই আশা করছি।” বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিওলে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উল্লেখ্য, ২ দিনের সফরে গতকাল দক্ষিণ কোরিয়ায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি মুন জায় ইনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তাঁর। সূত্রের খবর, সে দেশে পারমাণবিক নিরস্ত্রীকরণ সহ বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা করার কথা রয়েছে দুই রাষ্ট্রনেতার।
এছাড়াও প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে যোগ দেন মোদী। সেখানেই কীভাবে দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কেন্দ্রীয় সরকার যে এক্ষেত্রে বেশ কয়েকটি পদক্ষেপ করেছে, এবং আগামীতেও করতে চলেছে তা জানান মোদী। প্রধানমন্ত্রী বলেন, “আমি যখন প্রধানমন্ত্রী হই তখন বিশ্বের ১১তম অর্থনীতি ছিল ভারত। এখন ষষ্ঠস্থানে রয়েছে। ওইদিন বেশি দূরে নেই যখন আমাদের দেশ প্রথম পাঁচের মধ্যে থাকবে। যদিও আমাদের লক্ষ্য তৃতীয় স্থানে আসা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news