নিজস্ব সংবাদদাতা:
এবার ১ তারিখে মাসের বেতন নাও পড়তে পারে আপনার অ্যাকাউন্টে। ৩০ মে থেকে দু’দিনের ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন্স।৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ইউএফবিইউয়ের আহ্বায়ক সিদ্ধার্থ খান। তিনি বলেন ২০১২ সালে ১৫ শতাংশ বেতন বেড়েছিল। এরপর গত ২ বছরে জন ধন যোজনা, অটল পেনশন যোজনা, নোটবন্দির জন্য ব্যাঙ্ক কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন । কিন্তু তারপরেও ব্যাঙ্কে ক্ষতির অজুহাত দিয়ে মাত্র ২ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। ব্যাঙ্কের ক্ষতির দায় কর্মীদের হতে পারে না। এরই প্রতিবাদে দেশজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি । ব্যাঙ্ক ইউনিয়নের কর্মী ও অফিসারদের ৯টি ইউনিয়ন এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে । এরফলে দেশজুড়ে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের ১.৪০ লক্ষ শাখা বন্ধ থাকবে। ফলে সময়ে নাও পড়তে পারে অ্যাকাউন্টে। ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news