Breaking News
Home / TRENDING / সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, করোনা আক্রান্ত কুমার শানু

সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, করোনা আক্রান্ত কুমার শানু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee) নিয়ে আপামর বাঙালির দুশ্চিন্তার প্রহর গোনা এখনো শেষ হয়নি। আর ঠিক সেই সময়ে আরও একটি দুঃসংবাদ পেল শিল্পীমহল। এবার করোনা আক্রান্ত হয়েছেন গায়ক কুমার শানু (Kumar Shanu)! এদিন তার অফিসিয়াল ফেইসবুক পেজে লেখা হয় “দুর্ভাগ্যবশত গায়ক কুমার শানু করোনা পজেটিভ হয়েছেন। সবাই তার সুস্থতা কামনা করবেন”। অন্যদিকে, কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার পর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ হাসপাতালের অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। ঘুমের সমস্যা মিটেছে। গতকাল রাতে ভালই ঘুমিয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে খবর এখন আর জ্বর নেই সৌমিত্রবাবুর। তবে এখনও তাঁকে আইটিইউ-তেই রাখা হয়েছে।

ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে দিন কয়েক ধরেই জ্বরে ভুগছিলেন গায়ক। আর তার পরেই তার করোনা পরীক্ষা করানো হয়।
প্রসঙ্গত সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা আক্রান্ত হওয়ার পর থেকেই চিন্তায় রয়েছেন সকলেই, আর এরই মধ্যে সংযোজন হলো গায়ক কুমার শানুর করোনা আক্রান্ত হওয়ার খবর। তবে এই গায়ককে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে সে বিষয়ে এখনও কিছুই জানাননি তার পরিবার। এমন কি কোন জায়গা থেকে তার করোনা আক্রান্ত হওয়ার পরিস্থিতি তৈরি হল সে বিষয়ে কিছু জানা যায়নি।

প্রসঙ্গত ৯০-এর দশকে বলিউডে এক চেটিয়া রাজত্ব চালিয়েছেন কুমার শানু। সেরা ৪০টি বলিউডে গান আজও মানুষের মনে রয়ে গেছে। ১৯৯৩ সালে তিনি মোট ২৮টি গান রেকর্ড করার জন্য গিনেস বুকে নাম তোলেন। মোট ২১000 টি গান ৩০টি ভাষায় গেয়েছেন। তবে ছেলে কুমার জান টেলিভিশন শো বিগ বসে অংশগ্রহণ করার পর থেকেই মাঝেমধ্যেই কুমার শানু খবরে উঠে এসেছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *