Breaking News
Home / TRENDING / আজ বাম-এবিভিপি মিছিলে ফের উত্তপ্ত হতে পারে যাদবপুর

আজ বাম-এবিভিপি মিছিলে ফের উত্তপ্ত হতে পারে যাদবপুর

সূর্য সরকার।

আজ ফের উত্তপ্ত হওয়ার আবহ ফেরার সম্ভবনা যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur university) বাম ছাত্র সংগঠনের তরফ থেকে সোমবার সকাল ১০টায় সাংস্কৃতিক জমায়েত। কোনওরকম প্ররোচনায় যাতে পড়ুয়ারা পা না দেয় তার জন্য রাস্তায় থাকবেন অধ্যাপকরা। অন্যদিকে, বেলা বারোটা নাগাদ গোলপার্ক এবিভিপি (ABVP) জমায়েত। একটা নাগাদ মিছিল শুরু যাদবপুর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, চার নম্বর গেট ছাড়া সমস্ত গেট বন্ধ রাখা হবে মিছিল চলাকালীন। চার নম্বর গেটের বাইরে অধ্যাপকরা থাকবে যাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের উপর বহিরাগত কোন শক্তির আক্রমণ না হয় এবং তারাও তাদের উপর কোন আক্রমণের প্ররোচনায় পা না দেন। ‌

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সহ-উপাচার্য প্রদীপ ঘোষ পুলিশকে জানিয়েছে,তারা যেন বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। তবে ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না যত সেটাও তিনি পরিষ্কার করে দিয়েছেন। সব মিলিয়ে মিছিল পাল্টা মিছিল, প্রতিরোধ আবহে ফের আজ উত্তপ্ত হতে পারে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *