Breaking News
Home / TRENDING / চিদম্বরমকে দেখতে তিহাড় জেলে সনিয়া-মনমোহন

চিদম্বরমকে দেখতে তিহাড় জেলে সনিয়া-মনমোহন

নিজস্ব প্রতিবেদন:

 

আজ দিল্লি হাইকোর্টে আইএনএক্স মিডিয়া কাণ্ডে অভিযুক্ত প্রাক্তন অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরমের জামিনের শুনানি হবে। তার আগে এদিন চিদম্বরমের সঙ্গে দেখা করতে তিহাড় জেলে যান কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধী, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও পুত্র কার্তি চিদম্বরম। 

 

কংগ্রেস সূত্রে খবর, চিদম্বরমের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেই তিহাড় জেলে যান কংগ্রেসের শীর্ষস্থানীয় এই নেতারা। জানা যায়, কংগ্রেসের এই নেতাদের সঙ্গে কথাও বলেন চিদম্বরম। এদিন তবে পুত্র কার্তি চিদম্বরম এখনও দাবি করেছেন, তাঁর পিতা নির্দোষ। তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। 

 

এর আগে ১৯ সেপ্টেম্বর বিশেষ আদালত চিদম্বরমকে আরও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়। অর্থাৎ তিনি ৩ অক্টোবর পর্যন্ত জেলে থাকবেন। কিন্তু তার আগেই তাঁর জামিন পর্ব সেরে নিতে চায় আইনজীবীরা। তবে সিবিআইয়ের যুক্তি, তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হয়নি। তাই অভিযুক্ত এখন যদি ছাড়া পায়। তদন্তে প্রভাব পড়তে পারে। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *