নীল বণিক
শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভার জটিলতা কাটাতে কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। অাগামী ৩রা মে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভা বাতিলের জন্য রাজ্যের শাসক দল চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ রাজ্য বিজেপির। শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর সভার জন্য জেলা প্রশাসনকে চিঠি দেয় জেলা বিজেপি। সেই চিঠির প্রতিলিপি সহকারে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ করা হয়েছে বলে জানান রাজ্য বিজেপির সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। সুবিধা অ্যাপের মাধ্যমে দিল্লিতে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নালিশ জানিয়ে এই অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে সভা ঘিরে এখনও চলছে জটিলতা। সভার স্থল এসপিজি ঘুরে দেখার কথা ছিল শনিবার। সভাস্থল ঠিক না হওয়ায় তা দেখতে পরিদর্শন করতে পারেননি এসপিজির কর্তারা। ফলে রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা বিশ বাঁও জলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news