ওয়েব ডেক্স :
সন্ত্রাসবাদ নিয়ে ফের বিরোধীদের আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার গুজরাটে জামনগরের এক জনসভায় তিনি বলেন, “ভারতীয় বিমান বাহিনীর হাতে রাফাল যুদ্ধবিমান থাকলে, পাকিস্তানের সঙ্গে সন্ত্রাস মোকাবেলায় ভারতীয় বায়ুসেনার আক্রমণের ফলাফল ভিন্ন হতে পারত।”
তিনি অভিযোগ করেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তার সরকারকে সমর্থন করার পরিবর্তে, বিরোধী দল রাজনৈতিকভাবে ধ্বংস করার জন্য এক জোট হচ্ছে। সম্প্রতি আমি দিল্লির একটি সভায় বক্তৃতা দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে, ভারতীয় জওয়ানরা মহান সাহসের কাজ করে দেখিয়েছে। তাদের সাফল্যে সমগ্র ভারতবাসীর গর্বিত হওয়া উচিত। সেখানে আমি তাদের বলেছিলাম, যদি ভারতীয় সেনার হাতে রাফাল থাকত, তাহলে ফলাফল অন্য হতে পারত। কিন্তু তারা এর অন্য মানে বুঝেছে। এটা কী আমার ব্যর্থতা! কেউ যদি আমার কথা বুঝতে না পারে, এটা তাদের সীমাবদ্ধতা। এই নিয়ে আমি কিছুই করতে পারব না। প্রিয় বন্ধুরা! কিছু সাধারণ জ্ঞান ব্যবহার করুন। যদি জওয়ানদের হাতে রাফাল থাকত, তাহলে তারা বিমান হামলা করার জন্য উড়ে গিয়ে প্রতিপক্ষকে ধবংস করে আসত। আর আমাদের কোন বিমান হারিয়ে যেত না। এটা আমি ঘটনা ঘটার দুই দিন আগে দিল্লির একটি মিডিয়াকে কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানেও বলেছিলাম।
মোদির এই পরামর্শের পরে বিরোধী দলগুলো অভিযোগ করেছিল যে, প্রয়োজনীয় সামগ্রীর অভাব রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বায়ুসেনার মনোবলকে দুর্বল করছে। তবে এর আগে অনেকবার কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, রাফাল নিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত নতুন চুক্তির মাধ্যমে দেশকে ভুল বুঝিয়ে এসেছেন। তিনি দাবি করেন এর ফলে নাকি ৩০ হাজার কোটি টাকা ক্ষতি হবে সরকারের।
মোদী বলেন, “দেশের কয়েকটি রাজনৈতিক দল ভারতকে ঘৃণা করতে শুরু করেছে। আশ্চর্য যে, যখন সমগ্র জাতি আমাদের সেনা বাহিনীকে সমর্থন করছে, তাঁরা সেনা বাহিনীকে সন্দেহ করে চলেছে। সারা বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করছে। কিন্তু দেশেরই কিছু রাজনৈতিক দল সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াইকে সন্দেহ করছে।”
পাশাপাশি মোদী বলেন, “উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনা ঘটল, তখন আপনারা দেখেছেন আমাদের সাহসী সৈনিকরা কিভাবে পরাক্রম করেছে। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে অযথা বিতর্ক না করে সেনাবাহিনীর কৃতিত্বকে স্যালুট করুন। আমাদের সেনার জন্য সবাই গর্ব করুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news