নীল রায়।
৩৭০ ও ৩৫এ ধারা বাতিল করতেই হয়! আর কাশ্মীরের জন্য এমন পদক্ষেপ গ্রহণ করায় সেখানকার সন্ত্রাসবাদ খতম করা যাবে। রবিবার নয়াদিল্লিতে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর উপর একটি বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন শাহ। সেখানেই এক প্রশ্নের উত্তরে অমিত শাহ বলেন “৩৭০ ধারার অবলুপ্তি কাশ্মীরের সন্ত্রাসবাদকে খতম করবে। জাতির অগ্রগতিও হবে।” সঙ্গে তিনি আরও বলেন, “৩৭০ ধারার অবসান ঘটাতেই হতো। এ বার কাশ্মীর মুক্ত হবে সন্ত্রাসবাদের হাত থেকে। উন্নতির পথে এগিয়ে চলবে সমগ্র উপত্যকা।”
গত ৫ অগস্ট রাজ্যসভার জবাবি ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, “জম্মু ও কাশ্মীর ভারতের মুকুটের মণি। পাঁচ বছরের মধ্যে দেশের শ্রেষ্ঠ রাজ্য হবে। উপত্যকাকে কিছুতেই কসভো হতে দেব না।” একই সঙ্গে উপত্যকায় সন্ত্রাসবাদ মাথা চাড়া দেওয়ার জন্য নাম না করে তিনটি পরিবারকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। বলেছিলেন, “উপত্যকার মানুষকে যাঁরা উস্কানি দেয়, খেপিয়ে তোলে, তাঁদের ছেলে-মেয়েরা লন্ডনে পড়াশুনা করে। তাঁদের চিন্তা নেই। তাঁরা চায়, উপত্যকার ছেলে-মেয়েদের অশিক্ষিত করে রাখতে। সন্ত্রাসবাদ শেষ হবে কী ভাবে?” এদিনও নিজের সেই বক্তব্যে অনড় রইলেন শাহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news