নীল রায়।
“দিদিকে বলো” কর্মসূচিতে গিয়ে গান গাইলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শনিবার নাটাবাড়ির দেউচড়াই পঞ্চায়েতে ‘দিদিকে বলো’ কর্মসূচি পালন করতে গিয়েছিলেন তিনি। আম জনতার সঙ্গে কথা বলার পর রাতে খাওয়া-দাওয়া করেন তৃণমূল অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের বাড়িতে। মন্ত্রীর রাতযাপনকে কেন্দ্র করে উচ্ছসিত গোটা গ্রাম। ছিল জলসার আয়োজন। ভাওইয়ার মেঠো সুরে আবেগে আপ্লুত হয়ে তিনি নিজেও গাইলেন গান। বিখ্যাত ভাওইয়া সংগীত ‘তোমরা গেইলে কি আর আসিবেন মোর মাহুত বন্ধুরে’ মন্ত্রীর গলায় কিছুটা বেসুরও হলেও জমে উঠল সন্ধ্যাকালীন লোকসংস্কৃতির এই আসর।
রাতে তৃণমূল কংগ্রেস কর্মীর ফারুক মন্ডলের বাড়িতেই এদিন রাত্রিবাস করলেন মন্ত্রী। কালজানি নদী তীরে ঢেঁকিশাঁক, ডাল, আলু পটলের ডালনা, ডিম, বরোলী মাছের ঝাল দিয়েই চলল দিন ও রাতের আহার।
এপ্রসঙ্গে রবি ঘোষ বলেন, “দিদিকে বলো’ কর্মসূচি ব্যাপক সাড়া পড়েছে। যারা ভুল করে বিজেপিতে ভোট দিয়েছিল তাদেরও আজ মোহ ভঙ্গ হয়েছে। সাধারন মানুষ মমতা ব্যানার্জীর উন্নয়নের পাশেই আছেন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news