ওয়েব ডেস্ক:
অসম হত্যাকাণ্ডে গ্রেপ্তার স্থানীয় যুবক ডিকলাই। তার সঙ্গে উলফার যোগ রয়েছে বলে অসম পুলিশ সূত্রে জানা গিয়েছে। এর আগেও উলফার লিঙ্কম্যান সন্দেহে গ্রেপ্তার হয় ডিকলাই। জানা গিয়েছে যেদিন তিনসুকিয়ার ঘটনা ঘটে সেদিনও ডিকলাই ওই অভিশপ্ত ঘটনাস্থলের আশেপাশেই ছিল।
এছাড়াও পুলিশ উলফার আলোচনাপন্থী দুই নেতা জিতেন দত্ত ও মৃণাল হাজারিকাকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে। উলফা যোগেই তদন্ত এগোচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবারের হত্যাকাণ্ডের পর উলফার শীর্ষ জঙ্গনেতা জানিয়েছিল এই ঘটনার সঙ্গে তাদের যোগ নেই। এদিকে মৃতদের পরিবার আজই সিবিআই তদন্তের দাবি করেছে। সূত্রের খবর, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে অসম রাজ্য সরকারের তরফ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news