সূর্য সরকার।
সংসদ থেকে রাজপথ বাংলা নিয়ে আন্দোলন চলবে। জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করতে হবে, সেই দাবিকে সামনে রেখে আগামী ১৬ ও ১৭ নভেম্বর জেলায় জেলায় ব্লকে ব্লকে চলবে প্রতিবাদ কর্মসূচি। সোমবার গান্ধী মূর্তির পাদদেশে যুব তৃণমূল কংগ্রেসের ডাকে অবস্থান কর্মসূচি থেকে ঘোষণা করলেন যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
পরীক্ষার প্রশ্নপত্র কেন বাংলায় হবে না, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হয় যুব তৃণমূল নেতাকর্মীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবস্থান-বিক্ষোভে উপস্থিত ছিলেন অন্যান্য তৃণমূল নেতারা। অভিষেক বলেন, “বাংলা ভাষাকে যেভাবে অপমান ও বাঙালিকে যে বঞ্চিত লাঞ্ছিত করেছেন। তার প্রতিবাদ তৃণমুল যুব ও ছাত্র পরিষদ লাড়াই করবে। যখন আপনারা মাওবাদী অঞ্চল থেকে সিআরপিএফ সরিয়ে নিয়ে চলে যান তখন কি আপনারা রাজ্যের অনুমতি নেন না।” তিনি আরও বলেন, “দার্জিলিং থেকে যখন কেন্দ্রীয় বাহিনী তুলে নেন তখনও রাজ্যের অনুমতি নেন না। বাঙালি বঞ্চনা কতদিন চলবে। তাহলে কেন জয়েন এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র বাংলায় করা হবে না তার অনুমতি কেন বাংলার কাছে চাওয়া হচ্ছে।” যতদিন না পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স প্রশ্নপত্র বাংলায় করা হচ্ছে না হচ্ছে ততদিন পর্যন্ত সংসদের এবং একইসঙ্গে পথে নেমে আন্দোলন করে তৃণমূল।
অভিষেকের কটাক্ষ, “বাড়িতে থাকলে চরের ভয় আর ব্যাংকে থাকলে চৌকিদারের ভয়। আগামী দিন সংসদে এর প্রতিবাদ চলবে।” তিনি আরও বলেন, “সব ভাষাকে সম্মান দেওয়া হোক কিন্তু বাংলাকে বঞ্চনা কেন। সতীদাহ প্রথা বাল্যবিবাহ থেকে শুরু করে হাল আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একাধিক উন্নয়ন প্রকল্প সব কিছুতেই এগিয়ে বাংলা মনে করালেন অভিষেক একাধিক ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রাপকের তালিকাতেও বাংলার জয় জয় কার।” সেইসব বিষয়গুলিকে সামনে তুলে বাংলা এবং বাঙালি আবেগকে ছুঁয়ে ধরার চেষ্টা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news