Breaking News
Home / TRENDING / তিন উপনির্বাচনে কেন্দ্রীয়বাহিনী দিয়েই ভোট করাবে কমিশন

তিন উপনির্বাচনে কেন্দ্রীয়বাহিনী দিয়েই ভোট করাবে কমিশন

নীল রায়।

রাজ্য পুলিশের ওপর তিন উপনির্বাচনে আস্থা রাখতে পারল না কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানেই হবে এই উপনির্বাচন, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, তিন বিধানসভা উপনির্বাচনে রাজ্যে আসতে চলেছে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতি কেন্দ্রের জন্য ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ থাকবে। খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভায় লোকসভা ভোটের নিরিখে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। কিন্তু, তৃণমূল (TMC) আবার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) ছেড়ে যাওয়া আসন খড়গপুর সদর দখল করতে মরিয়া তৃণমূল। আবার নদিয়ার করিমপুর কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থী করেছে তাদের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। এমন পরিস্থিতিতে কড়া হাতেই ভোট পরিচালনা করতে চায় কমিশন।

সূত্রের খবর, দিল্লি থেকে ইতিমধ্যেই এসে গেছে নির্দেশ। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরকে বলা হয়েছে, কড়া হাতে নির্বাচন পরিচালনা করার জন্য। সেই সূত্রে ইতিমধ্যে ছয়জন পর্যবেক্ষক এসেছেন রাজ্যে। শক্ত হাতে নির্বাচন পরিচালনা করতে কমিশনের তরফে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কেন্দ্রের পুলিশ অবজারভাররা কেন্দ্রীয় বাহিনীর বিষয়টি সরাসরি দেখবেন বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। তাদের সঙ্গে থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *