নীল রায়।
বুলবুল ঘূর্ণিঝড়ের জেরে বেহাল শহর কলকাতার আবহাওয়া। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত লেগেই আছে। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিজের উত্তর কলকাতার রাজনৈতিক কর্মী সম্মেলন বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার উত্তর কলকাতার স্টার থিয়েটার প্রেক্ষাগৃহে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল পর্যন্ত ঠিক ছিল সম্মেলন হবে।
কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ও প্রশাসনিক সতর্কবার্তার কথা মাথায় রেখে এদিনের সম্মেলন বাতিল করে দিয়েছেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সাংসদ। একটি টুইট মারফত তিনি জানিয়েছেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার কথা মাথায় রেখেই কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে হাতিবাগানে স্টার থিয়েটার প্রেক্ষাগৃহে ডাকা রাজনৈতিক কর্মী সম্মেলন বাতিল করা হল। এমন পরিস্থিতিতে সবাই সুস্থ ও নিরাপদ থাকার ব্যবস্থা করুন।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news