নীল রায়।
গত কয়েক বছর ধরে তার হাত ধরে ওই নান্দীমুখ হচ্ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। কিন্তু অসুস্থতার কারণে এবার আর আসতে পারেননি তিনি। চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হয়েছে তাকে ছাড়াই। তিনি আর কেউ নন ভারতীয় সিনেমার মহানায়ক অমিতাভ বচ্চন (Amitabha Bacchan)। প্রত্যেক বছর কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে উপস্থিত থাকেন তিনি। এবারে শারীরিক অবস্থার অবনতি হওয়াতে অনুষ্ঠানে আসতে পারেননি তিনি। না আসতে পারায় তিনি যে দুঃখী তা টুইট করে বুঝিয়ে দিয়েছেন অমিতাভ।
নিজের টুইটার বিগ বি লিখেছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের জন্য কলকাতায় যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য শয্যাশায়ী রয়েছি। কলকাতাবাসী ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের কাছে ক্ষমাপ্রার্থী। গতকাল নেতাজী ইন্ডোরের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে সৌরভ গাঙ্গোপাধ্যায়, শাহরুখ খান সকলেই বিগ বি-এর সুস্বাস্থ্য তথা দীর্ঘায়ু কামনা করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news