Breaking News
Home / TRENDING / রায় “অনায্য”, মুসলিম সংগঠনের আইনজীবী বললেন পুর্নবিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেব

রায় “অনায্য”, মুসলিম সংগঠনের আইনজীবী বললেন পুর্নবিবেচনা নিয়ে সিদ্ধান্ত নেব

নিজস্ব প্রতিবেদন:

 

অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট মামলার অন্যতম পক্ষ উত্তরপ্রদেশের সুন্নি ওয়াকফ বোর্ড। শনিবার অযোধ্যা মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানায়, রামলালার বিতর্কিত ২.৭৭ একর জমিতে মন্দির নির্মাণ হবে এবং বিকল্প ৫ একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য। বোর্ডের তরফে বলা হয়েছে, তারা একটি বৈঠক করবে এবং পুনর্বিবেচনার আবেদন করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। মুসলিম সংগঠনের আইনজীবী জাফরাইব জিলানি বলেন, “আমরা মনে করি এটা অনায্য। আমরা এই রায় মানতে পারছি না। আমরা রায়ের  সব অংশের সমালোচনা করছি না”।

 

অন্যদিকে, অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে সমর্থন করলেন না এআইএমআইএম (AIMIM) সভাপতি আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ে আমরা খুশি নয়। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত ঠিকই, কিন্তু ভুল তাদেরও হয়। এটা আমাদের অধিকারের লড়াই। সুপ্রিম কোর্ট যে ৫ একর জমি দিয়েছে আমার মনে হয়, তা না নেওয়াই উচিত। মসজিদ করার জন্য আমরা জমি কিনে নিতে পারব। তা না হলে হায়দ্রাবাদে ভিক্ষা করব। সঙ্ঘ পরিবার ও কংগ্রেসের মদতে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *