Breaking News
Home / TRENDING / তদন্ত হতে না হতেই প্রভাব খাটানো শুরু! অভিষেকের বক্তব্যে বিতর্ক

তদন্ত হতে না হতেই প্রভাব খাটানো শুরু! অভিষেকের বক্তব্যে বিতর্ক

নিজস্ব সংবাদদাতা:

তদন্ত শুরু করার আগেই সেই তদন্তের সিদ্ধান্ত বলে দেওয়ার প্রবণতা তৃণমূল রাজনীতিতে জাঁকিয়ে বসেছে।
সোমবার তৃণমূল সাংসদ ও যুগ সংগঠনের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে এমন ধারনাই উঠে আসছে রাজ্য রাজনীতির আলোচনায়।
বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের নিহত হওয়ার পর, আজ, সোমবার ফুলবাড়ি যান অভিষেক। সেখানে গিয়ে তিনি বলেন, “অন্যায় করে একজন দিল্লি চলে গেছেন। এখানে কুকর্ম করে বারবার দিল্লিতে লুকাচ্ছেন। এটা আর হতে দেওয়া যাবে না। আইন আইনের পথে চলবে। প্রয়াত বিধায়কের হত্যাকারীরা কেউ ছাড়া পাবে না।” অমিত শাহের বিশেষ ডাকে রবিবারই দিল্লি উড়ে গেছেন মুকুল রায়। আজ সকালে অমিত-মুকুল বৈঠকও সম্পন্ন হয়েছে। নদিয়া জেলার তৃণমূল নেতা খুন হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এফআইআর করেন মুকুলের নামে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক প্রচারযন্ত্রও এদিন ঢালাও করে মুকুলের অভিযুক্ত হওয়ার খবর প্রচার করে। শেষে অভিষেকও সিআইডি তদন্ত শুরু করতে না করতেই মুকুলের দিকে ইঙ্গিত করে বুঝিয়ে রাজ্যের ‘ক্ষমতাবান’ মহল এই মামলার কেমন ফল আশা করছে।
অন্যদিকে ঠাকুর বাড়ি সূত্রের খবর, সত্যজিতের মতো মতুয়া পরিবারের একজনের অকাল মৃত্যুতে তারা দলীয় রাজনীতি চাইছে না।
তবে এর আগে স্বয়ং মুখ্যমন্ত্রী তদন্ত প্রভাবিত করছেন এমন অভিযোগও উঠেছে। তদন্ত শেষ হওয়ার আগেই মামলা সম্পর্কে মুখ্যমন্ত্রী তাঁর মতামত ব্যক্ত করছেন, এমন উদাহরণও আছে। এবার কী তাঁরই দেখানে পথে চললেন অভিষেক! প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *