Breaking News
Home / TRENDING / মেট্রো চ্যানেলে কংগ্রেসের ধর্নায় বাধা পুলিশের

মেট্রো চ্যানেলে কংগ্রেসের ধর্নায় বাধা পুলিশের

নিজস্ব সংবাদদাতা

চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে ধর্নায় বসে গ্রেফতার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। আজ মেট্রো চ্যানেলে ধর্নায় বসার আবেদন জানায় প্রদেশ যুব কংগ্রেস। কিন্তু কলকাতা পুলিশ সেই আবেদন গ্রহণ করেনি। এরপর সোমবার টিপু সুলতান মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে যুব কংগ্রেস। নেতৃত্বে ছিলেন আব্দুল মান্নান ও কংগ্রেস নেতা সন্তোষ পাঠক। মিছিল মেট্রো চ্যানেলে ধর্না মঞ্চের দিকে এগোতে গেলেই তাদের ধর্মতলার মোড়ে আটকে দেয় পুলিশ। তার পরেই শুরু হয় ধস্তাধস্তি। রাস্তায় বসে পড়ে কংগ্রেস এর নেতা কর্মীরা। এর পর একের পর এক কংগ্রেস কর্মীদের তুলে গ্রেফতার করে লাল বাজার নিয়ে যায় পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *