Breaking News
Home / TRENDING / আজ মেঘালয় সফরে অভিষেক, প্রকাশিত হবে নির্বাচনী ইস্তেহার

আজ মেঘালয় সফরে অভিষেক, প্রকাশিত হবে নির্বাচনী ইস্তেহার

চ্যানেল হিন্দুস্থান নিউস ডেস্ক:

২০২৪এর আগে, তৃণমূলের পাখির চোখ মেঘালয়ে বিধানসভা ভোট, আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে নির্বাচন, আর এই নির্বাচনকে সামনে রেখে এখন মেঘালয়ে (Meghalaya assembly elections 2023) শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে দুই শিবির।

মাটি শক্ত করতে ‘ফাইনাল টাচ’ শুরু করে দিয়েছে শাসকদল, বাদ যায়নি তৃণমূল শিবিরও। তাতে ফের মঙ্গলবার মেঘালয় সফরে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবারই মেঘালয়ের একটি হোটেলে দুটি কর্মসূচি রয়েছে তার। প্রথমত, একটি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে, অন্যটি, মেঘালয়ের যে ৬০ টি কেন্দ্রে তৃণমূল প্রার্থী দিয়েছে, তাদের সঙ্গে বৈঠক।

সূত্রের খবর, ‘হাওয়া বুঝে’ নির্বাচনী গতিপ্রকৃতি নির্ধারণ করতে প্রার্থীদের বিশেষ পাঠ দেবেন সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক। এই দুটি কর্মসূচি শেষ করে মঙ্গলবারই কলকাতায় ফিরে আসবেন তিনি।

প্রসঙ্গত, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানুয়ারি মাসেই মেঘালয়ে গিয়ে দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছিলেন। ‘উই কার্ড’ ও ‘মাই কার্ড’ নামে দুটি প্রকল্পের কথা উল্লেখ করে নির্বাচনী প্রচার শুরু করেছিলেন নেত্রী মমতা।

বাংলার ‘যুবশ্রী ভাতা’ ও ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের অনুকরণেই এই ‘উই কার্ড’ ও ‘মাই কার্ড’ প্রকল্প তৈরি করা হয়েছে। ক্ষমতায় এলে মেঘালয়ে যুব সমাজ ও মহিলাদের জন্য এই দুটি বিশেষ প্রকল্পের সুবিধা দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এই দুটি কার্ড হল মেঘালয়ে তৃণমূলের তরুপের তাসের কাজ করবে বলে মনে করেন।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মেঘালয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হতে চলেছে। বর্তমান পরিস্থিতিতে মেঘালয়ে তৃণমূলের রাজনৈতিক সমীকরণটা বেশ জটিল হয়ে গিয়েছে। ১১ জন বিধায়ক নিয়ে মুকুল সাংমা যোগদান করেছিলেন তৃণমূল কংগ্রেসে। তারপর তিন জন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে ফিরে গিয়েছেন। এখন ৯ জন তৃণমূলে রয়েছেন।

অভিজ্ঞদের মতে, আগামী দিনে জয়ের পর তাদের মধ্যেই আবার কেউ ঘাসফুল সঙ্গ ছাড়েন কিনা, সেটাও ভাবাচ্ছে তৃণমূল নেতৃত্বকে। সেক্ষেত্রে আজ বিধায়কদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভিষেক তাদেরকে কী বার্তা দেন, সেটিও লক্ষ্যণীয়।

মেঘালয় ও ত্রিপুরায় যথেষ্ট শক্তি নিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল। সেক্ষেত্রে মেঘালয়ে তৃণমূল কিছুটা এগিয়ে রয়েছে, কারণ মুকুল সাংমার মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূলে যোগ দিয়েছেন, সেই জায়গা থেকে তৃণমূলও মেঘালয় নিয়ে বিশেষ আশাবাদী বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *