Breaking News
Home / TRENDING / “কুন্তলরাই তৃণমূলের সম্পদ।” : দিলীপ ঘোষ

“কুন্তলরাই তৃণমূলের সম্পদ।” : দিলীপ ঘোষ

চ্যানেল হিন্দুস্থান নিউস ডেস্ক:

আজ, মঙ্গলবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমনে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ(Dilip Ghosh), সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলের কুকর্ম নিয়ে ফের সান দিয়েছেন। ফের কটাক্ষের সুর দিলীপের গলায়।

নেতাজিকে নিয়ে রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সংঘাতে তিনি দাবি করেন,
“এটা ভালো তো, নেতাজি বন্দনায় এই রকম প্রতিযোগিতা ভালো, আরও ৫০ বছর আগে হওয়া উচিৎ ছিল। তাহলে আজ আমাদের এদিক ওদিক ঘুরে বেড়ান যুব সমাজ আদর্শ পেত। নেতাজিকে সাধারণ মানুষের থেকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সেই সুযোগ করেছেন নরেন্দ্র মোদী।”

আজ ফের মেঘালয়ে সফরে যাচ্ছেন অভিষেক, সেই প্রসঙ্গে তিনি বলেন,”ত্রিপুরা, গোয়া, আসাম, আমরা অনেক নাটক দেখেছি। মেঘালয়ে ও একটা ফ্লপ শো হতে চলেছে। আর দিদির এরাজ্যে দিদির দূত কর্মসূচিতে মানুষের অভিযোগ, ভাবাচ্ছে রাজ্য নেতৃত্বকে। ওনারা ভেবেছিলেন চোখ দেখিয়ে আঙ্গুল দেখিয়ে যেরকম চলছে, সেরকমই চলবে। সেটা আর হচ্ছে না।তাহলে অম্বিকেশ মহাপাত্রকে জেলে ঢুকিয়েছিলেন, দমিয়ে রাখতে পারলেন তিনি, উনি তো শুধু একটা কার্টুন শেয়ার করেছিলেন।”

ধর্মতলায় আইএসএফের বিরুদ্ধে পুলিশি সমাবেশ ভঙ্গ প্রসঙ্গে দিলীপ বলেন, “আইএসএফ(ISF) আর সিপিএম(CPM) সমঝোতা করেছিল, ফলে তারা নিজেদের পাশে দাঁড়াবে এটাই স্বাভাবিক। বিরোধী দল প্রোগ্রাম করতে গেলেই তাকে আটকাবে কেন, আমরা তার বহুদিন ভুক্তভোগী হয়েছি। আমরা লড়াই করেছি, মানুষ সাহস পেয়েছেন। আইএসএফ একটা পলিটিক্যাল পার্টি। তাদের প্রোগ্রাম করতে দেবেন না, বোম মারবেন, এটা কেউ সমর্থন করবেন না। আমরা চাই, মানুষকে কষ্ট না দিয়ে আন্দোলন হোক।”

চাকরি দুর্নীতিতে কুন্তলের গ্রেপ্তার নিয়ে তিনি বলেন,”এরাই তৃণমূলের অ্যাসেট, এইসব তাদের টাকা তুলতে সাহায্য করে।আর সবার সঙ্গে কুন্তলের ছবি আছে, কিন্তু আজ অনেকেই চিনতে চাইছে না তাকে। অভিষেকের ডান দিকে বিনয় মিশ্র আর বাঁদিকে কুন্তল ঘোষ থাকে কেন? উনি বলছেন তিনি সৎ। যদি অসৎ প্রমাণ পাওয়া যায় তো ফাঁসির মঞ্চে তিনি নিজেই উঠবেন। যদি সেরকম ঘটনা ঘটে, হয়তো একদিন সেই ছবিও দেখা মিলবে।”

তাপস মন্ডলকে ইডির তলব প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “এইরকমই চলবে তো। যত তদন্ত এগোবে, তত আরও নাম সামনে আসবে। নতুন নতুন টাকার ঠিকানা পাওয়া যাবে। কিন্তু একটু শ্লো হচ্ছে, আরও ফাস্ট করতে হবে।শেষপর্যন্ত কোথায় হাত যাবে দেখতে থাকুন, ওদের তো এই কারণেই এতো টেনশন। এই যে কথায় কথায় চড় থাপ্পড় মেরে দিচ্ছে, এগুলো হচ্ছে টেনশন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *