Breaking News
Home / TRENDING / “নেতাজীর দেওয়া দ্বীপের নতুন করে নাম দিয়ে নাম কিনতে চাইছে। “: মমতা

“নেতাজীর দেওয়া দ্বীপের নতুন করে নাম দিয়ে নাম কিনতে চাইছে। “: মমতা

চ্যানেল হিন্দুস্তান নিউস ডেস্ক:
দেশের স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে এক ও অন্যতম নেতাজি তা মানতে অস্বীকারের কিছু নেই, আর নেতাজি সুভাষ চন্দ্র বোসের (Netaji Subhas Chandra Bose) জন্মদিনে প্রতি বছরই কোনও না কোনও বড় চমক থাকে কেন্দ্রের তরফ থেকে। দেশনায়ককে শ্রদ্ধা জানাতে একাধিক পরিকল্পনা বাস্তবায়িত করা হয় এই দিনেই। এবছরও তার অন্যথায় হলো না,১২৬ তম জন্মদিন উপলক্ষে ‘পরাক্রম দিবসে’ আন্দামানের ২১ দ্বীপের নামকরণ করা হলো।

সোমবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেগুলো উদ্বোধন করেন, আর অন্যদিকে কলকাতার রেড রোডে (Red Road)নেতাজির জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

রেড রোড থেকে কেন্দ্রকে মনে করিয়ে দেন, যে নতুন করে এসব নামকরণের অর্থ নেই, কারণ নেতাজি নিজেই তা করে গিয়েছিলেন। তিনি যখন আন্দামানে যান, তখনই দ্বীপের নামকরণ করেছিলেন।

এদিন রেড রোডের মঞ্চে সবচেয়ে নজর কাড়ল নেতাজি পরিবারের দুই সদস্য সুগত বসু ও চন্দ্র বসু যৌথভাবে উপস্থিতি ছিল মঞ্চে। নেতাজি অন্তর্ধান নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য থাকলেও এই দিনটিতে সেসব ভুলে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিলেন তারা।

এর আগে নেতাজির প্রতি শ্রদ্ধা, সম্মান জানানো নিয়ে কেন্দ্রের ভূমিকার যথেষ্ট সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২৩ জানুয়ারি জাতীয় ছুটির দাবি একাধিকবার জানানোর সত্ত্বেও তা মানা হয়নি, তাতে কার্যত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর ১২৭ তম জন্মদিনে, তিনি ফের পুরোনো ইস্যু তুললেন। এর আগেই মোদি, শাহ দাবি করেছেন, দেশনায়কের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়েছে একমাত্র মোদি সরকার। এমনকী কংগ্রেসও এই কাজে পিছিয়ে রয়েছে, বলে দাবি তাদের। তা নিয়ে এদিনের মঞ্চ থেকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি অভিযোগ করেছেন , ”নেতাজির তৈরি প্ল্যানিং কমিশনটাই তো তুলে দিল, তাহলে সেটা কীসের সম্মান” এদিন তৃণমূল দলে মুখপাত্র কুণাল ঘোষ টুইটে দাবি করেন, স্বাধীন ভারতে আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠার জন্য নেতাজিকে দেশের প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক।

এই মঞ্চ থেকে কেন্দ্রকে আরও একাধিক ইস্যুতে তোপ দেগেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ”অনেকে এজেন্সির ভয় পালিয়ে যায়,আমরা পালাই না। আরে করো না ভাই, যত পারো, এজেন্সি লাগাও, কিন্তু দেশটাকে এক রেখে দাও, দেশটাকে ভেঙো না।”

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এদিন ঐক্যের ছবি দেখা গেল। তার আমন্ত্রণে রাজ্য সরকারের নেতাজি স্মরণ অনুষ্ঠানে দেখা গেল নেতাজি পরিবারের দুই সদস্য, সুগত বসু ও চন্দ্র বসু।

প্রথমজন তৃণমূলের সাংসদ ছিলেন, আর দ্বিতীয়জন বিজেপির হয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন, যদিও তিনি পরাজিত হন। উভয়ের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি পূর্বসূরীকে নিয়ে মতানৈক্যও রয়েছে। তবে নেতাজির আদর্শ, লক্ষ্য এসব নিয়ে স্বভাবতই সহমত তারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *