Breaking News
Home / TRENDING / “মুখ্যমন্ত্রী এখন চোর বাঁচানোর অভিযান চালাচ্ছেন।”: অধীর চৌধুরী

“মুখ্যমন্ত্রী এখন চোর বাঁচানোর অভিযান চালাচ্ছেন।”: অধীর চৌধুরী

চ্যানেল হিন্দুস্থান নিউজ ডেস্ক :

নিজের গড় থেকে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

শুক্রবার বহরমপুরে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের দফতরে বসে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে অধীর বলেন, ” উনি এখন চোর বাঁচানোর অভিযান চালাচ্ছেন। তাই সরকারের কোটি কোটি টাকা খরচ করে যারা চুরি করে চাকরী পেয়েছে, যারা চাকরী চুরি করেছে তাদের বাঁচাতে
সরকারী অর্থ খরচ করে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে বেড়াচ্ছেন।”

ইতিমধ্যেই ডিএ সহ একাধিক ইস্যুতে কার্যত বেকায় দাতে সরকার। সেই প্রসঙ্গ টেনে অধীর বলেন,” আপনি কর্মচারীদের ডিএ দিতে পারছেন না, বলছেন টাকা নেই। কিন্তু আপনি সরকারী টাকায় চোর, ডাকাত বাচাতে নেমেছেন। শুধু নেই, নেই বলে মরা কান্না কাঁদছেন। ”

এদিন তৃণমূল সরকারকে আক্রমণ করে অধীর আরও বলেন, ” বিবেকহীন, মায়াদয়াহীন সরকার। দিদি এখন গঙ্গা ঘাটে আরতি করতে বলেছেন, গঙ্গার ধারে আরতি করে মানুষ খুশী হবে? আর যারা দিনের পর দিন রাস্তায় বসে? তাদের নিয়ে আপনার মাথা ব্যাথা নেই। আপনি মা- মাটি- মানুষের নাম করে চোর ডাকাত, লুঠেরাদের সরকার চালাচ্ছেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *