ওয়েব ডেস্ক:
ভারতের বীর পাইলট উইঙ কমান্ডার অভিনন্দন বর্তমানকে আপাতত কয়েক সপ্তাহের সিক লিভ দেওয়া হবে বলে জানানো হয়েছে বায়ুসেনার তরফে ।
সূত্রের খবর, সেনা হাসপাতালে অভিনন্দন বর্তমানের প্রাথমিক চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। এবার হাসপাতালের ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাঁকে অসুস্থতাজনিত ছুটি দেওয়া হবে বায়ুসেনার তরফে। সপ্তাহ কয়েক বিশ্রামের পর অভিনন্দন নিজেকে পুরোপুরি সুস্থ মনে করলে আরেক দফা শারীরিক পরীক্ষা হবে তাঁর, সেনার চিকিৎসকেরা ফিট সার্টফিকেট দিলে তবেই কাজে যোগ দিতে পারবেন অভিনন্দন।
উল্লেখ্য, পাকিস্তানের এফ ১৬ বিমান ভারতের আকাশে ঢুকে পড়লে সেটিকে তারা করে ভারতীয় বায়ুসেনা বাহিনীর উইঙ কমান্ডার অভিনন্দন বর্তমান। নিজের কাজ সম্পূর্ণ করলেও অভিনন্দনের বিমানটি পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়ে। এরপর পাকিস্তানি সেনার হাতে ৬০ ঘন্টা বন্দি ছিলেন এই বীর পাইলট। অবশ্য ইমরান সরকার কূটনৈতিক চাপের মুখে তাঁকে ভারতের হাতে ফিরিয়ে দেয়। তারপর থেকে অভিনন্দনের চিকিৎসা চলছিল দিল্লির সেনা হাসপাতালে।
আজ জানা গিয়েছে, অভিনন্দন প্রথামিক চিকিৎসা সম্পূর্ণ হয়েছে। বিশ্রামের জন্য কয়েক সপ্তাহের জন্য সিক লিভ দেওয়া হয়েছে তাঁকে। ফিরে এসে ওড়াবেন যুদ্ধবিমান!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news