Breaking News
Home / TRENDING / আইনব্যবস্থা নিয়ে ছেলেখেলা করছেন মমতা : মুকুল

আইনব্যবস্থা নিয়ে ছেলেখেলা করছেন মমতা : মুকুল

নিজস্ব সংবাদদাতা :

সুকুমার রায়ের শিব ঠাকুরের আপন দেশের কথা মনে আছে তো? যেখানে আইনকানুন সর্বনেশে!
মুকুল রায় বলছেন, মমতার রাজ্যের আইনকানুন সুকুমারের স্যাটায়ারের থেকেও সাংঘাতিক!
কিরকম?

মুকুলের বক্তব্য কাব্যি করে লিখলে দাঁড়ায় এরকম :

আজকে যে সোনার ছেলে
কালকেই সে যাবে জেলে!
দলে যে ছিল সম্পদ,
দল ছাড়লেই তার বিপদ!
যতক্ষণ দিদির ভাই,
ততক্ষণ শাস্তি নাই!

না। সুকুমারের প্যারোডি করা এই লেখার উদ্দেশ্য নয়। তেমন সাধ্যও নেই। তবে তৃণমূল ছেড়ে বিজেপিতে ঢুকলেই মমতার পুলিশ যেভাবে নাস্তানাবুদ করছে তা দেখে সম্ভবত সুকুমারও একুশে আইনের দ্বিতীয় ভার্সন লিখতে বসে যেতেন!

তৃণমূলের একদা সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেওয়ার পরের দিন থেকেই রাজ্য প্রশাসন যা শুরু করেছে তা দেখে এমনটাই মনে হচ্ছে মুকুল রায়ের।

বেশ কয়েকটি পুরনো মামলা নিয়ে আজ সোমবার সৌমিত্রকে জিজ্ঞাসাবাদ করছে বাঁকুড়া জেলা পুলিশ। দুর্গাপুর থানায় তাঁর জিজ্ঞাসাবাদ চলছে। কাণ্ড দেখে তৃণমূলেরই আর এক বিজেপিমুখী নেতা বলছেন, সত্তরের দশকের হিন্দি সিনেমা মনে করুন। স্মাগলিং গ্যাং থেকে বেরিয়ে আসতে চাইছে কেউ। যতদিন গ্যাংয়ে ছিল সে ছিল বসের নয়নের মণি। যেই বেরিয়ে আসতে গেল অমনি তার ওপর শুরু হল অত্যাচার।

তাঁর মতে, টিএমসির অবস্থাও তাই। দলে থাকলে তুমি সাদা, না থাকলে সেই তুমিই ঘোর কালো!
কিছুদিন আগেই মমতা বলেছিলেন, “তোমাদের (কেন্দ্রের) যদি ইডি, সিবিআই থাকে, আমাদের (রাজ্যের) আছে পুলিশ। ইডি বা সিবিআই রাজনৈতিক এজেন্ডা নিয়ে কাজ করছে কি না তা প্রমাণ সাপেক্ষ। এই কেন্দ্রীয় সংস্থাগুলির নজরে তৃণমূল নেতৃত্বের অনেকে আছেন ঠিকই, আবার মনে রাখতে হবে অনেকেই নেই। এবং এই না থাকার সংখ্যাই বেশি। তবে মমতা যে রাজনৈতিক উদ্দেশ্যে পুলিশকে ব্যবহার করছেন, এ কথা তিনি নিজেই বলেছেন।

এদিন সৌমিত্রকে জিজ্ঞাসাবাদ করছেন ডিএসপি পদ মর্যাদার দু’জন অফিসার ও বড়জোড়া থানার আইসি। সৌমিত্র ইতিমধ্যেই বলেছেন, তিনি বিজেপিতে যোগ দেওয়ার ফলে তাঁর ও তাঁর পরিবারের ওপর আক্রমণ হবে।
দিনের শেষে সৌমিত্রর ঘটনা এবং এরকম আরও অনেক ঘটনা একটি বড় রাজনৈতিক ও সামাজিক প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছে সময়কে।

প্রশ্নটি হল : ক্ষমতার সঙ্গে থাকলে সাত খুন মাফ আর শাসকের বিরুদ্ধে গেলেই শাস্তির খাঁড়া, এই ব্যবস্থা আর কতদিন চলবে?
কতদিন শাসকের এমন খুল্লামখুল্লা দ্বিচারিতা দেখেও চুপ থাকবে সাধারণ মানুষ?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *