Breaking News
Home / TRENDING / পাকিস্তানের ভাষায় কথা বলছে বিরোধীরা: প্রধানমন্ত্রী

পাকিস্তানের ভাষায় কথা বলছে বিরোধীরা: প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্ক:

যেদিন ভারতের কূটনৈতিক জয়ে দেশে ফিরছে বায়সেনার ইয়ঙ কমান্ডার অভিনন্দন, সেদিন কন্যাকুমারীর সভা থেকে বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী সাফ জানান, দেশের কয়েকজনের বক্তব্য পাকিস্তানকে সাহায্য করছে, ভারতের ক্ষতি করছে। তাঁদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই।

মোদীর প্রশ্ন, আজ যাঁদের বক্তব্য পাকিস্তানের সংসদে এবং পাকিস্তানের রেডিওতে উদ্ধৃত করা হচ্ছে তাঁদের জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আমাদের সশস্ত্র বাহিনীকে সমর্থন করেন? নাকি তাঁদের সন্দেহ করেন?

প্রধানমন্ত্রী আরও এক কদম এগিয়ে বলেন, দেশের কিছু রাজনৈতিক দল ভারতকে ঘৃণা করতে শুরু করেছে। আশ্চর্য যে, গোটা দেশ যখন সেনাদের সমর্থন করছে, তাঁরা তখন সশস্ত্র বাহিনীকে সন্দেহ করছে। মোদী আরও বলেন, আজ গোটা দুনিয়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে রয়েছে। কিন্তু আমাদের দেশরই কিছু রাজনৈতিক দল সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের  লড়াইকে সন্দেহ করছে!

উল্লেখ্য, উরি হামলার পর প্রথম সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। সেই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল কিছু বিরোধী। এবারের সার্জিক্যাল স্ট্রাইকের পর সেনাদের বীরত্ব নিয়ে গর্বিত হলেও, মোদীর ভূমিকার কঠোর সমালোচনা করেন একাধিক বিরোধী। মেহবুবা মুফতি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই মোদীকে একহাত নেন। সেইসঙ্গে বাহিনীর অভিযান সম্পর্কে সন্দেহ প্রকাশ করেন। এদিন তারই জবাব দিলেন প্রধানমন্ত্রী।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *