নীল বণিক :
অভিজিতের দ্বিধাই কী বিলম্বিত করছে উলুবেড়িয়ায় বিজেপির প্রার্থী নির্বাচন!
মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে তাঁর বৈঠক হয়েছে। রাজ্য থেকে বিজেপির প্রার্থী হতে তাঁর যে নীতিগত কোনও আপত্তি নেই, সে কথা তাঁদের জানিয়েও দিয়েছেন অভিজিৎ। বরং বিজেপির জার্সি পরে রাজনীতির ময়দানে নামতে তিনি যে বিশেষ আগ্রহী সে কথাও বলেছেন এই দুই নেতাকে। তবে বিলম্ব কিসের? ঘনিষ্ঠ মহলে অভিজিৎ বলেছেন উলুবেড়িয়ার উপনির্বাচনে এত কম সময়ের মধ্যে প্রার্থী হতে তাঁর এক প্রকার দ্বিধা কাজ করছে। বিজেপি নেতৃত্বও বলছে অভিজিতের প্রার্থী হওয়ার ব্যাপারে প্রক্রিয়া চলছে। তবে এখনও চূড়ান্ত হয়নি। অভিজিতের ঘনিষ্ঠ সুত্রের খবর এখনও চুড়ান্ত না হওয়ার কারণ একটাই তা হল গায়কের দ্বিধা।
তাঁর দ্বিধা কাটাতে বিজেপি কি ভূমিকা নেয় বা তিনি নিজেই দ্বিধা কাটিয়ে উঠে পশ্চিমবঙ্গে তাঁর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে কি না তা নিয়ে আগ্রহ রয়েছে সব মহলে। তবে ঘনিষ্ঠ মহলে অভিজিৎ বলেছেন, যে রাজ্যে তাঁর শিকড় রয়েছে সেই রাজ্য থেকে রাজনৈতিক জীবন শুরু করতে তিনি আগ্রহী।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news