দেবক বন্দ্যোপাধ্যায় :
নীল বণিক :
অনুব্রতর বিরুদ্ধে তিনি এমন কিছু বলবেন, যার ফলে কেষ্টর দল আর তাঁকে জেলা সভাপতি রাখবেনা!
বক্তা মুকুল রায়।
কিছুদিন আগেই বীরভূমে গিয়ে অনুব্রতকে এমন হুমকি দিয়ে এসেছিলেন একদা কেষ্টর গডফাদার, তৎকালীন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
চমক-ধমক সম্বলিত বিবৃতি, বিতর্কিত বক্তব্য শেষ কয়েক বছরে অনুব্রতকে বারবার খবরের শিরোনামে এনেছে। তাঁর পুরনো দল ফরোয়ার্ড ব্লকের নেতারা অবশ্য কেষ্টর এই বাড়বাড়ন্তে কিছুটা অবাকই হন। কেষ্টর সঙ্গে এখনও সুসম্পর্ক আছে এমন ফরোয়ার্ড ব্লক নেতা তৃণমূলের এই জেলা সভাপতিকে এত গুরুত্ব দিতে নারাজ। বামফ্রন্টের নেতারা তাঁকে কাগুজে বাঘ মনে করেন। তবু তর্জন গর্জনের রাজনীতি করে একদা ফরোয়ার্ড ব্লকে বা ফ্রন্টে গুরুত্বহীন কেষ্ট এখন তৃণমূলের কেউকেটা নেতা।
মুকুল জানিয়েছেন কেষ্টর বিষদাঁত তিনি ভাঙবেন। এমন তথ্য ফাঁস করবেন যাতে কেষ্ট নাকি পালিয়ে পথ পাবে না!
এমনিতেই রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বীরভমূমে জাঁকিয়ে শীত পড়েছে। হাওয়া অফিস বীরভূমের সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে থাকার পূর্বাভাস দিয়েছে। তবে শনিবার মুকুলের অাগমনে সকাল থেকেই একটু একটু করে উত্তপ্ত হচ্ছে বীরভূমের লাল মাটি। বিজেপির মহিলা মোর্চার সভাতে তাঁতিপাড়ায় ভাষণ দেবেন মুকুল রায়। সূত্রের খবর, মুকুলের বক্তৃতা জেলা পার্টি অফিসে বসে শুনবেন অনুব্রত। এমনকি তাঁর বক্তব্য রেকর্ড করার ব্যাবস্থা করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। মুকুলের পাল্টা দিতে তাঁতিপাড়াতেই সভা করার কথা ভাবছে বীরভূম জেলা তৃণমূল।
মুকুল রায় অনুব্রতর নতুন নাম দিয়েছেন মোড়ল। কেষ্ট কী গাঁয়ে মানে না আপনি মোড়ল! এই প্রশ্নের উত্তর একমাত্র বীরভূমই জানে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news