নীল রায়:
মাস তিন আগে অবধি তাঁর অবস্থান ছিল—এআইসিসি তৃণমূলের সঙ্গে জোট করলে বিরোধী দলনেতার পদ ছাড়বেন তিনি। কিন্তু গত কয়েক দিনের কংগ্রেসের অভ্যন্তরীণ রাজনীতির চোরাস্রোতে তাঁর অবস্থান ১৮০ ডিগ্রি বদলে গেল! উল্লেখ্য, জোট সমস্যার সমাধান করতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র দায়িত্ব দিয়েছিলেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ও রাজ্যসভার প্রবীণ সংসদ সদস্য প্রদীপ ভট্টাচার্যকে। কিন্তু বুধবার বিধান ভবনে তাঁর বিরুদ্ধে বিক্ষোভের ঘটনার পর গোটা প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন মান্নান। এদিকে এখন শোনা যাচ্ছে, জোট নিয়ে সিদ্ধান্তহীনতায় ভোগা কংগ্রেস নেতৃত্বের ওপর এআইসিসি নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে। সেক্ষেত্রে রাহুল গাঁধী নিজের কোনও দূত মারফত তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত নিতে পারেন। এমনই আশঙ্কা করছেন প্রদেশ কংগ্রেসের কেউ কেউ। কারণ, গত বছর রাজ্যসভা ভোটের সময় রাজ্যে সিপিএম কংগ্রেসের দড়ি টানাটানিতে প্রদেশ নেতাদের না জানিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে অভিষেক মনু সিংভির নাম চূড়ান্ত করেছিল এআইসিসি। এবারও তেমন আশঙ্কাই করছে বাংলার কংগ্রেসের একাংশ। আর এমন হলে কী করবেন আবদুল মান্নান?
এপ্রসঙ্গে বিরোধী দলনেতার সাফ উওর, “এআইসিসি যা নির্দেশ দেবে আমি তাই মেনে চলব।” নিজের সংক্ষিপ্ত জবাবে নিজের অবস্থান স্পষ্ট করে দেন মান্নান। এআইসিসি ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরলে তাঁর যে কোনও আপত্তি থাকবে না, তাও হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন তিনি। নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি ঘুরে, মান্নান এখন এআইসিসির নির্দেশের অপেক্ষায়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news
Congress ta k Bengal theke tule charbe Rahul.J korei hok P.M hote hobe..