Breaking News
Home / TRENDING / পাকিস্তান আনন্দ পায় এমন কথা বলছেন বিরোধীরা : অমিত শাহ

পাকিস্তান আনন্দ পায় এমন কথা বলছেন বিরোধীরা : অমিত শাহ

ওয়েব ডেক্স :

দেশের সেনাকে নিয়ে বিরোধীদের রাজনীতি না করার হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিন মধ্যপ্রদেশে বিজেপির ‘বিজয় সংকল্প বাইক মিছিল’ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ। সেখানের সভা থেকে বিরোধীদের আক্রমণ করে তিনি বলেন, “পাকিস্তান আনন্দ পায় এমন ভাষায় কথা বলছেন বিরোধীরা। সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলওয়ামা ঘটনার তদন্ত চাইছেন অখিলেশ যাদব। পাশাপাশি তিনি আরও বলেন, “সেনাকে নিয়ে রাজনীতি করা বন্ধ করুন। লজ্জা হওয়া উচিৎ আপনাদের।” এরপরই বিরোধীদের হুঁশিয়ারি সুরে তিনি বলেন, “এদেশে থেকে ভারতের ভাষাতেই তাঁদের কথা বলতে হবে।”

বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে দেশে ফেরানোর জন্য যেভাবে পাকিস্তানকে চাপ দিয়েছিল আন্তর্জাতিক মহল, সেটাকে মোদীর কূটনৈতিক জয় বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি দাবি করেন, “দেশের দেশের সুরক্ষা সুনিশ্চিত করতে, ফের মোদীকেই প্রধানমন্ত্রী করা উচিত দেশবাসীর।” এদিনের জনসভা থেকে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, “গত ৫৫ বছর একটি পরিবারের শাসনকাল দেখেছেন। কংগ্রেসের জমানায় মুম্বই হামলা, সংসদে জঙ্গি হামলার মত বড়সর নাশকতা ঘটেছে। কিন্তু মুখের ওপর জবাব দিতে দেখা যায়নি কংগ্রেস সরকারকে। অথচ উরি, পাঠানকোট কিংবা পুলওয়ামা ঘটনায় জবাব দিতে সময় নেননি প্রধানমন্ত্রী। পাকিস্তানে ঢুকে গুলির জবাব দিয়েছে এই সরকার।” কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর উদ্দেশ্যে অমিতের বার্তা, ‘রাহুল বাবা’ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছেড়ে দিন। দিল্লির গদিতে ফের নরেন্দ্র মোদীই বসবেন।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *