ভাস্কর মান্না :
ভারতীয় ভারতীয় যুদ্ধবিমান মিরাজ ২০০০ বালাকোটে ১০০০ কেজি বোমা ফেলার কিছুক্ষণ পরেই ৩৫ টি মৃতদেহ সরিয়ে ফেলেছিল পাকসেনা। এমনই দাবি করল ইতালির সাংবাদিক ফ্রান্সেসা মারিনো। তিনি জানান, এই খবর তিনি জোগাড় করেছেন অত্যন্ত গোপনীয়তার সাথে পাকিস্তানের স্থানীয় প্রশাসনের কাছ থেকে। এই খবর প্রকাশিত হয়েছে ইতালির সংবাদপত্র ‘ফাস্ট পোস্ট’- এ।
গত ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক করে ভারত। পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনার মিরাজ ২০০০ বিমান যুদ্ধ বিমান। ভারতীয় সেনা দাবি করেছিল, ১০০০ কেজি ওজনের বোমা ফেলায়, মারা যায় প্রায় ৩০০ জঙ্গি। যাদের মধ্যে জইশ প্রধান মাসুদ আজহারের শ্যালক ইউসুফ আজহার রয়েছে। কিন্তু ভারতের দাবি পুরোপুরি খারিজ করে দিয়েছিল পাকিস্তানের সেনা। তাঁদের বক্তব্য ছিল, ভারতীয় বায়ুসেনা আকাশসীমা লঙ্ঘন করেছিল ঠিকই, তবে ফাঁকা জায়গায় বোমা ফেলে তারা। ফলে কোন ক্ষয়ক্ষতি হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের প্রত্যক্ষদর্শীরা মারিনোকে জানিয়েছেন, “বোমাবর্ষণের পরেই ঘটনাস্থলে পৌঁছে ছিলেন স্থানীয় প্রশাসনের কর্তারা। কিন্তু ততক্ষণে পুরো এলাকা ঘিরে ফেলে ছিল পাকিস্তানের সেনাবাহিনী। এমনকি পুলিশকেও ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়নি। যারা অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিলেন, সেই স্বাস্থ্য কর্মীদের মোবাইল ফোনও কেড়ে নিয়েছিল পাক সেনাবাহিনী।” মারিনোর দাবি, ভারতীয় বোমায় নিহত হয়েছে পেশোয়ার থেকে জঙ্গিদের প্রশিক্ষণ দিতে যাওয়া জইশ জঙ্গী মুফতি মইন, প্রাক্তন সেনা কর্তা জারার জাকরি।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি জেনেছেন, বালাকোটের জাব্বা টপের ঠিক নিচেই একটি কাঁচা বাড়ি বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাওয়াতেই, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জইশ শিবির। কারণ প্রশিক্ষণ দিতে এই বাড়িতেই রাখা হয়েছিল জইশের ফিদাঁয়ে বাহিনীর ১২ জন সদস্যকে। এরা সকলেই বোমার আঘাতে মারা যায় বলে খবর। তবে ঘটনা ঘটার ২৪ ঘন্টা পর বালাকোটের কাছে একটি গ্রামে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিদের নিয়ে গিয়েছিল পাকিস্তান। তাই সেই সাংবাদিকরা সামান্য কিছু ক্ষয়-ক্ষতি দেখতে পেয়েছিল। তবে ভারতের অভিযোগ পুরোপুরি অসত্য নয় বলেও দাবি করেন মারিনো। তিনি বলেন, অত্যাধুনিক সিন্থেটিক অ্যাপারচার রাডার দিয়ে তোলা ছবির মাধ্যমেই ভারতীয় গোয়েন্দারা জানতে পারেন, বালাকোটের পাহাড়ের গায়ে চারটি জইশ কাঠামো ধ্বংস করেছে ভারতীয় যুদ্ধবিমান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news