Breaking News
Home / TRENDING / গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠিয়ে নিউটাউনের হোটেলে আত্মঘাতী চূচূড়ার যুবক

গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠিয়ে নিউটাউনের হোটেলে আত্মঘাতী চূচূড়ার যুবক

নিজস্ব প্রতিনিধি।‌

গার্লফ্রেন্ড ও পরিবারকে ম্যাসেজ করে আত্মহত্যা করলেন এক প্রাইভেট কোম্পানির কর্মীর। নাম চিরন্তন মিত্র (২৪), বাড়ি হুগলির চূচুড়ার। ঘটনার তদন্তে নেমেছে নিউটাউন থানা। পুলিশ সূত্রে খবর, গত ৫ তারিখ সন্ধ্যায় নিউটাউন আহিরোনি মার্কেটের পাশে একটি হোটেলে আসে ওই যুবক । হোটেলের তিনতলায় একটি রুম ভাড়া নেয়। তারপর থেকে ওই যুবক হোটেলের বাইরে বেরোয়নি ও কোনো খাবার অর্ডার ও করেনি ।

এরপর পরিবারের লোক ও গার্লফ্রেন্ড খোঁজাখুঁজি করে ওই হোটেলের ঠিকানা পায়। শনিবার দুপুরে ওই হোটেলে এসে দরজা ধাক্কালে না খুললে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করে। এর পর তাঁর মোবাইল ঘেঁটে দেখা যায় সে পরিবার ও গার্লফ্রেন্ডকে আত্মহত্যা করছে বলে ম্যাসেজ করে। পুলিশ আরও জানতে পারে আগেও একবার আত্মহত্যার চেষ্টা করে।তবে তাঁর আত্মহত্যার কারণ কী তা খতিয়ে দেখা হচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *