Breaking News
Home / TRENDING / গোদের ওপর বিষফোঁড়া? এবার রহস্যময় গ্যাস বেরোতে শুরু করল ইউরেনাস থেকে

গোদের ওপর বিষফোঁড়া? এবার রহস্যময় গ্যাস বেরোতে শুরু করল ইউরেনাস থেকে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

করোনা ভাইরাস (Cooronavirus) নিয়ে আশঙ্কা আর আতঙ্কের মধ্যেই কি নতুন বিপদ ? বিজ্ঞানীরা বলছেন ইউরেনাস থেকে বিপুল গ্যাস নির্গত হচ্ছে।এই গ্যাসের ধরণ এখনও অজ্ঞাত বিজ্ঞানীদের কাছে। আর এর ফলেই মহাকাশে তৈরি হচ্ছে এক আজব আবহাওয়া। যার কোনও ব্যাখ্যা বিজ্ঞানীদের কাছে নেই। নাসার (NASA) কাছে এই তথ্য আগেও ছিল কিন্তু সেই সময় বিষয়টিকে ততটা গুরুত্ব দেন নি তাঁরা।

রেকর্ড অনুযায়ী এর আগে ১৮৮৬ সালে নাসার মহাকাশযান প্লাজমা এবং চৌম্বকক্ষেত্রের মধ্য দিয়ে উড়েছে। যা ইউরেনাসের গ্যাস থেকেই সম্ভবত তৈরি হয়েছিল। ভয়েজার টু-এর অভিযান থেকে জানা গিয়েছে যে এই প্লাজময়েড ১২৭,০০০ মাইল দীর্ঘ ছিল এবং চওড়ায় ছিল দুইগুণ।

তবে এখনই এই নিয়ে খুব বেশি কিছু বলতে পারছেন না বিজ্ঞানীরা। নাসার এক বিজ্ঞানী জিনা ডিব্রাসিও বলেছেন একটা ঘরের মধ্যে দিয়ে মহাকাশযান গেলে যতটুকু বোঝা যায় তার বেশি কিছু বোঝা এখনই সম্ভব নয়। এর জন্য নতুন করে ভাবতে হবে বিজ্ঞানীদের। প্রয়োজনে ইউরেনাসে মহাকাশযান পাঠিয়ে দেখা হবে মহাজাগতিক পরিবর্তনের ধরণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *