সূর্য সরকার।
ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি দেখা দিয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) বেশ কয়েকটি জেলায়। আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে (Tornedo)। এর প্রভাবে ওড়িষা (Odisha), বাংলা ও বাংলাদেশে (Bangladesh) বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। শুক্রবার রাত থেকেই বৃষ্টির সম্ভাবনা দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে উপকূলবর্তী এলাকার মৎস্যজীবীদের ফিরে আসতে নির্দেশ। শুক্রবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও আন্দামান দ্বীপপুঞ্জ সংলগ্ন সাগর এলাকায় নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। বৃহস্পতিবারের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের অভিমুখ প্রথমে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক, পরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে ঘুরে যাবে ওড়িশা বাংলা ও বাংলাদেশ উপকূল বরাবর। ফলে সমুদ্র উত্তাল হবে। ওড়িশা ও বাংলা উপকূলে ঝড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার প্রতি ঘন্টা, শুক্রবার সন্ধ্যায় পরে তা আরও বাড়তে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news