সূর্য সরকার।
১১ দিনের সদ্যোজাতকে রেখে প্রয়াত হলেন মা! বুধবার সকালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল কলকাতা পুলিশের (Kolkata Police) এক কর্মীর। আমহার্ট স্ট্রিট থানার পুলিশকর্মী রুনু বিশ্বাস (৩৫ বছর) ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে মারা যান ওই পুলিশ কর্মীর। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে কৈখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন রুনু। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে বাইপাসের ধারে ওই বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
রুনু মাতৃত্বকালীন ছুটিতে ছিলেন বলে জানা গিয়েছে। ১১ আগে সন্তান প্রসব করেন তিনি। তাঁর বাড়ি ছিল বাগুইহাটির অশ্বিনী নগরে। প্রসঙ্গত, গত সপ্তাহেই কলকাতা পুরসভার এক ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে। তারপর এবার ফের এক পুলিস কর্মীর মৃত্যু হল। স্বাভাবিকভাবেই ডেঙ্গু (Dengue) নিয়ে অস্বস্তি বাড়ছে রাজ্য প্রশাসনের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news