Breaking News
Home / TRENDING / ইমরানের অনুরোধে কাশ্মীর নিয়ে ফের মধ্যস্ততা করতে রাজি ট্রাম্প

ইমরানের অনুরোধে কাশ্মীর নিয়ে ফের মধ্যস্ততা করতে রাজি ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন:

কাশ্মীর ইস্যুতে ফের মধ্যস্ততা করতে উদ্যোগী হল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার পাক প্রধানমন্ত্রী ইমরানের খানের সঙ্গে সাক্ষাৎ করার পর নিজেই একথা জানান ট্রাম্প। তবে দুই দেশের সম্মতি থাকা দরকার বলে তিনি মনে করেন।

এদিন রাষ্ট্র সঙ্ঘের সাধারণ সভার বাইরে ট্রাম্পের সঙ্গে দেখা করেন ইমরান। সেখানে ট্রাম্প বলেন, “যদি আপনারা রাজি হন, তবে মধ্যস্ততা করতে আমি নিশ্চয়ই এগিয়ে যাব। কারণ এই সমস্যা দীর্ঘদিন ধরে জারি রয়েছে।” কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার পর থেকেই, আমেরিকার সাহায্য প্রার্থনা করে আসছে ইসলামাবাদ। ভারতের অনুমতি না থাকা সত্ত্বেও কাশ্মীর নিয়ে মধ্যস্ততা করার জন্য বারবার ট্রাম্পের কাছে আর্জি জানিয়ে আসছে ইমরান। সেই মতো রাজিও হয়েছে ট্রাম্প। তবে ভারত রাজি না হলে মধ্যস্ততা করতে এগিয়ে আসবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি।

এদিনও ৩৭০ ধারা নিয়ে ট্রাম্পের কাছে ভুল তথ্য তুলে ধরেন ইমরান। ইমরান বলেন, কাশ্মীরে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানকার সংখ্যালঘু মানুষদের উপর অত্যাচার করা হচ্ছে। এমনকি সে ব্যাপারে সাংবাদিকদের কাছ থেকে ট্রাম্পকে তথ্য নিতেও বলে ইমরান। এছাড়া নিজের দেশে ক্রমশ মূলবৃদ্ধি নিয়ে মার্কিন সাহায্য প্রার্থনা করেন পাক প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, একদিন আগেই ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে মোদীর সঙ্গে একমঞ্চে উপস্থিত ছিলেন ট্রাম্প। ওই মঞ্চ থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত-আমেরিকা একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছিলেন মোদী ও ট্রাম্প। এমনকি ওই মঞ্চ থেকে নাম না করে পাকিস্তানের উদ্দেশ্যে মোদী বলেছিলেন, ৩৭০ ধারা তুলে নেওয়ায় তারা খুশি নয়, যারা সন্ত্রাসবাদকে মদত দেয়। কারণ বিশেষ সুবিধা তুলে নেওয়ার পর উপত্যকায় জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়ে গিয়েছে। তবে মোদীর কথা মতো এদিনও জঙ্গি কার্যকলাপ নিয়ে পাকিস্তানকে সতর্ক করেন ট্রাম্প।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *