চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
জনপ্রিয় স্লোগান “হংকংকে মুক্ত করো, আমাদের সময়ের বিল্পব” (Liberate Hong Kong, revolution of our times)। এই স্লোগানকে হাতিয়ার করে নতুন নিরাপত্তা আইনের আওতায় এনে হংকংয়ের বাসিন্দাদের অপরাধীর তকমা দিল বেজিং। সরকারের মতে, এই ধরণের স্লোগানের অর্থ ধ্বংস করা বা বিচ্ছিন্নতাবাদী মনোভাব প্রকাশ করা। যা অপরাধমূলক কাজ।
চিন শাসিত শহরে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রত্যর্পণ বিলের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন হংকংয়ের মানুষ। গণতন্ত্রীকামী মানুষদের দাবি বিচ্ছিন্নতা, বিদ্রোহ, সন্ত্রাসবাদের নামে তাঁদের উপর আধিপত্য কায়েম করার চেষ্টা করছে চিন। তবে এই ধরণের বিক্ষোভ আদালত সমর্থন করবে কিনা সেটা পরিষ্কার নয়। তার আগেই বৃহস্পতিবার একটি বিবৃতি দিয়ে সরকার জানায়, এই ধরণের স্লোগানের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী চিন থেকে বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংকে আলাদা করার অভিপ্রায় প্রকাশিত হয়। এ ছাড়া হংকংয়ের বিশেষ প্রশাসনিক অঞ্চলের আইনী অবস্থার পরিবর্তন ও বিপর্যস্ত ব্যবস্থা করে তোলে।
তবে সরকার বারবার দাবি করেছে, নতুন নিরাপত্তা আইনটি মানুষের বাকস্বাধীনতার ও অধিকারকে প্রভাবিত করবে না। তারপরও বিক্ষোভ দেখানোয় বুধবার ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। আবার ওই দিনই ২৩ বছর পূর্তি ছিল ব্রিটিশ সরকারের হাত থেকে চিনের শাসনের অধিকারে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের ৩০ জুন হংকং থেকে নিজেদের পতাকা নামিয়ে সেখানকার ক্ষমতা চীনের কাছে হস্তান্তর করেছিল ব্রিটিশ সরকার। কিন্তু তারপর থেকে চীন মুখে ‘এক রাষ্ট্র দুই নীতি’ আর স্বায়ত্তশাসনের কথা বললেও বরাবর হংকংয়ের ওপরে নিজেদের আধিপত্য কায়েম রাখার চেষ্টা চালিয়ে এসেছে। এরপর হংকংয়ের মাটিতে যাতে কোন চিন বিরোধী আন্দোলন না হয়, সেই জন্য নতুন আইন পাস করে বেজিং। তারপর থেকেই শুরু হয় স্বাধীনতায় হস্তক্ষেপের দাবি তুলে শুরু হয় হংকং বাসীদের বিক্ষোভ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news