চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিনেদুপুরে মহাকরণে আচমকাই পুলিশকর্মীর সার্ভিস রিভলভার থেকে ছুটল গুলি। আর তাতেই মৃত্যু হল রাইটার্স বিল্ডিংয়ে (Writers Building)কর্মরত পুলিশকর্মীর। শুক্রবার দুপুরে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় মহাকরণে। গুলি চালনার খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ওই পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। আত্মহত্যা নাকি অসাবধানতাবশত ওই পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার থেকে গুলি চলেছে তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
নিহত কলকাতা পুলিশের (Kolkata Police) ওই কর্মীর নাম বিশ্বজিৎ কারক। বেলা ৩টে ৩৫ মিনিট নাগাদ প্রেস কর্নারের সামনে চেয়ারে বসা অবস্থায় বিশ্বজিৎ কারক নামে পুলিশকর্মীর রক্তাক্ত দেহ পড়ে। পাশে চাপ চাপ রক্ত, পড়ে রয়েছে তাঁর সার্ভিস রিভলভারটিও। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় থানায়। তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা মহাকরণ এবং সংলগ্ন অঞ্চলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news