Breaking News
Home / TRENDING / দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এক সদস্য করোনা আক্রান্ত

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের এক সদস্য করোনা আক্রান্ত

চ্যানেল হিন্দুস্থান ঢাকা ব্যুরো :

ভারতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের এক সদস্য কোভিডে ১৯ (Covid 19) আক্রান্ত। তা‌ সত্ত্বেও রাজধানী নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন খোলা আছে এবং সেখানে সব কার্যক্রম নিয়মিত চলছে বলেই জানানো হয়েছে। হাই কমিশনের ওই সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হয়েছে। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের (Bangladesh High Commission) বেশিরভাগ কর্মকর্তা এবং অন্যান্য কর্মীদের বাড়ি থেকে কাজ করার পাশাপাশি জরুরি প্রয়োজনে অফিসে আসার ক্ষেত্রে সকল নিরাপত্তা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। যোগাযোগের সব ধরণের ব্যবস্থা চালু রয়েছে। তবে পরিষেবা গ্রহীতাদেরকে শারীরিক উপস্থিতি এড়িয়ে ই-মেইল বা অন্য পদ্ধতির মাধ্যমে হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া জরুরি পরিস্থিতিতে সাক্ষাৎকারের সময় আগে চেয়ে নিয়ে হাই কমিশনে যাওয়া যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *