Breaking News
Home / TRENDING / কোভিড পরিস্থিতি নিয়ে ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

কোভিড পরিস্থিতি নিয়ে ফের সর্বদলীয় বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে সংক্রমণের হার দিন দিন বাড়ছে। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এমন পরিস্থিতিতে আগামী বুধবার ফের একবার সর্বদল বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দোপাধ্যায়ে ঘরে ডেকেছিলেন এই বৈঠক ডাকা হয়েছিল। কিন্তু বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানিয়ে দেন, তাঁর ঘরে পর্যাপ্ত জায়গা নেই এত জনপ্রতিনিধি একসঙ্গে বসার। তাই করোনা ভাইরাস সংক্রমণ রোধের স্বাস্থ্যবিধি মেনে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে। সেইমতো মুখ্যমন্ত্রী আগামী বুধবার নবান্নের সভাঘরে বৈঠক ডেকেছেন। সেখানে রাজ্য বিধানসভার সব দলের প্রতিনিধিরা থাকবেন।

আগে ২৩ মার্চ সর্বদল বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেইসময় করোনা রুখতে রাজ্যে প্রথম লকডাউন ঘোষণা করেছিলেন মমতা। সেই বৈঠকের ঠিক তিন মাস পর ফের সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। গতবারের মতো এবারও রাজ্যের সব বিরোধী দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসনের আশা সবাই এই বৈঠকে যোগ দেবেন। এ প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেছেন, “গতবারের বৈঠকেও আমরা ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যোগ দিয়ে সদর্থক পরামর্শ দিয়েছিলাম। এবারের বৈঠকেও আমরা সেই মনোভাব নিয়ে যোগ দেবো। কিন্তু দিন দিন রাজ্যের কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার নিচ্ছে। বৈঠকে জানতে চাইবো কেন এমন পরিস্থিতি হল।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *