Breaking News
Home / TRENDING / লকডাউনের আদর্শ হাট, বসেছে বিধান শিশু উদ্যানে

লকডাউনের আদর্শ হাট, বসেছে বিধান শিশু উদ্যানে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

মুড়ি পাচ্ছেন না ? কিংবা চিড়ে, বা চাল-ডাল। সবকিছুই পেতে পারেন। শুধু মাত্র যেতে হবে বিধাননগরের শিশু উদ্যানে। সেখানে হাট বসেছে রবিবারে। পাওয়া যাবে চাল-ডাল-ঘি-মধু-তেল-মাছ-মাংস-ডিম। অন্য প্রদেশ থেকে আমদানি করা নয়। সম্পূর্ণ ভেষজ জৈব পদ্ধতিতে চাষ করা এইসব কিছু পাওয়া যাবে সাধ্যমত দামে। করোনার প্রকোপ থেকে বাঁচতে ইমিউনিটি তৈরি করতে খাদ্য তালিকায় কী কী রাখা প্রয়োজন তা প্রচার করতে হাজির ছিলেন জৈব চাষ সংস্থা টোনার প্রতিনিধি উদয়ভানু রায়। সাধারণ মানুষের সঙ্গে তিনি আলোচনা করলেন এই বিষমুক্ত জৈব খাদ‍্যসামগ্রী ব‍্যবহারের প্রয়োজনীয়তা কথা হাটে আগত ক্রেতাদের জানালেন তিনি।

উদয়ভানু রায় জানান, হাটে বিক্রিত সবজির ফলন বাড়ানো হয় গোবর সার এবং নিম তেল দিয়ে। সুফল বাংলার দামে এই হাটে বিক্রি হবে এই সবজি। আপাতত বিধান শিশু উদ্যানে প্রতি রবিবার সকাল ও বৃহস্পতিবার বিকাল বেলা চলবে এই হাট যতদিন জৈব সবজি উৎপাদিত হবে ততদিন। লকডাউনের পরিস্থিতি এই শহরকেন্দ্রিক হাট তবু অনেকের কাছেই সুরাহা বটে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *