Breaking News
Home / TRENDING / ‘মন কি বাতে’ করোনার বিরুদ্ধে জয়ী দুই ব্যক্তির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

‘মন কি বাতে’ করোনার বিরুদ্ধে জয়ী দুই ব্যক্তির সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

‘মন কি বাত’ অনুষ্ঠানে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সঙ্গে দেশবাসীকে দিলেন ইতিবাচক থাকার বার্তা। ২১ দিনের লকডাউন ঘোষণা করে যে সাধারণ মানুষকে যথেষ্ট অসুবিধায় ফেলে দিয়েছেন তিনি। তা স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এমনটা খুব প্রয়োজনীয় ছিল। এই লড়াই জিততে যে তিনি বদ্ধপরিকর নিজের ‘মান কি বাত’ (Maan ki Baat) অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছেন তিনি।

এদিন দু’জন করোনার আক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের সঙ্গে কথা বলে দেশবাসীকে বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। রামগমপ তেজা নামে দিল্লির এক বাসিন্দা সঙ্গে কথা বলেন তিনি। দিল্লির বাসিন্দা এই আইটি প্রোফেশনাল দুবাই থেকে ফিরে করোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলে জানতে চান কীভাবে সুস্থ হয়ে উঠলেন তিনি ? চিকিৎসকদের পরামর্শ মেনে অতি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছেন রামগপম তেজা। তাঁর সুস্থ হয়ে ওঠার যাত্রাপথের কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আগ্রার অশোক কাপুর ৭৩ বছরের প্রবীণের সঙ্গে প্রধানমন্ত্রী জানতে চান তাঁর গোটা পরিবারের সংক্রমিত হয়ে পড়ার কথা ? এই প্রৌঢ় সপরিবারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দিল্লির সফরজং হাসপাতালে তাদের পরিবারকে পৃথকভাবে চিকিৎসা করিয়ে সুস্থ করেছেন চিকিৎসকরা, এমনটাই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন অশোক কাপুর। তাঁর দুই ছেলে ইতালি থেকে ফিরেছিলেন। তাদের থেকেই করোনা সংক্রমণ হয় গোটা পরিবারের। মোট ছয়জন সদস্য আক্রান্ত হয়ে উৎকন্ঠায় প্রহর গুনছিল আগ্রার কাপুর পরিবার। ১৬ বছরের নাতীও আক্রান্ত হয়েছিলেন বলে জানান অশোক কাপুর। এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন এই প্রৌঢ়।

এদিন দিনরাত করোনা চিকিৎসায় মগ্ন ডঃ নীতিশ গুপ্তার সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিকিৎসার সঙ্গে যে করোনা ভাইরাসে আক্রান্তদের কাউন্সিলিংও করাতে হচ্ছে, তার এদিন দেশের প্রশাসনিক প্রধানকে জানিয়েছেন তিনি। এখনও পর্যন্ত ১৬ জন করোনা ভাইরাসে আক্রান্তকে সুস্থ করে বাড়ি ফিরিয়েছেন এই চিকিৎসক। এছাড়াও, পুনের এক চিকিৎসকের সঙ্গে ‘মন কি বাত’-এ কথা বলে তাদের সমস্যার কথা জানাতে চান মোদী।

করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে সামাজিক দূরত্ব তৈরির চেষ্টা করে যাচ্ছেন কিছু মানুষ, এমনটা অনুযোগের সুরে বলতে শোনা যায় প্রধানমন্ত্রীকে। তিনি অনুরোধ করেছেন, প্রাণের ঝুঁকি নিয়ে যারা এই রোগের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের যোগ্য সম্মান প্রাপ্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে তাঁর অনুরোধ, “করোনা ভাইরাসকে হারাতে যারা সৈনিক হিসেবে এই যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। কোনোভাবেই তাদের সামাজিক বয়কট উচিত নয়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *