নিজস্ব প্রতিনিধি।
কোনও এক সময়ে বটগাছের মত ছায়া দিয়েছেন তিনি। যাবতীয় দায়িত্ব নিয়েছেন সংসারের, মানুষ করেছেন সন্তানদের। কিন্তু আজ বৃদ্ধ হয়েছেন। প্রয়োজন ফুরিয়েছে তাঁর। তাই বৃদ্ধ অসুস্থ, বাবাকে ভ্যাটের মধ্যে ফেলে গেল ছেলে। বেশি দূরে নয়। চমকে ওঠার মত আমানবিক এই ঘটনাটি ঘটেছে কলকাতার উপকন্ঠেই।
দমদম বিমানবন্দেরে কাছে মাইকেল নগরে দিন পাঁচেক আগে বছর ৬৫-র এক বৃদ্ধকে ভ্যাটের মধ্যে ফেলে যাওয়ার অভিযোগ উঠল ছেলে এবং পুত্রবধুর ওপর। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য দিন পাঁচেক আগে সকাল বেলা তাঁরা দেখতে পান এলাকার নোংরা ফেলার ভ্যাটে এক বৃদ্ধ পড়ে রয়েছেন। কোনওরকমে সেখান থেকে তাঁকে তুলে সাময়িক আশ্রয় দেন ওই এলাকার মানুষ। বৃদ্ধ এতটাই অসুস্থ যে কথাও বলতে পারছিলেন না ঠিকমত। তার মধ্যে বোঝা যায় তাঁর বাড়ি কাঁকিনাড়া-র কোনও এলাকায়। বাড়িতে ছেলে আর ছেলের বউ রয়েছে। কিন্তু এর বেশি আর কিছুই উদ্ধার করতে পারেননি তাঁরা। ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। তাঁর ছেলে এবং বউয়ের খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news