নিজস্ব প্রতিনিধি।
করোনা ভাইরাসের (Karona Virus) আতঙ্ক বাড়িয়ে দিল্লিতে নতুন করে ১৫ জন ইতালিয়ান পর্যটকের শরীরে ধরা পড়ল এই রোগের জীবানু। কিছুদিন আগে দক্ষিণ দিল্লির এক হোটেলে ২১ জন ইটালিয়ান পর্যটক ওঠেন। মঙ্গলবার প্রত্যেকেরই শরীরেই এই রোগের লক্ষণ ধরা পড়ে। তড়িঘড়ি এঁদের ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের কোয়ারানটাইনে পাঠানো হয়। সারা পৃথিবীতে এই রোগে ইতিমধ্যেই মারা গিয়েছেন প্রায় তিন হাজার মানুষ। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৮৭ হাজার।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানিয়েছেন আপৎকালীন অবস্থা মোকাবিলায় প্রস্তুত দিল্লি। এই রোগে আক্রান্তদের জন্য দিল্লির ২৫ টি হাসপাতাল তৈরি বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে সরকারি হাসপাতাল রয়েছে ১৯ টি আর প্রাইভেট হাসপাতাল ৬ টি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news