নিজস্ব প্রতিনিধি।
ভারতে ইতিমধ্যেই ছয় জন করোনা ভাইরাসে (Karona Virus) আক্রান্ত বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। আগ্রাতেও একটি পরিবারের কয়েকজনের শরীরে এই রোগের জীবানু পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে। মারণ এই রোগ নিয়ে আতঙ্ক বাড়ছে সারা দেশে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে এই রোগ এড়ানোর কিছু উপায় শেয়ার করেন। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকও এবার এই রোগ ঠেকানোর কিছু উপায় জানাল।
বারবার সাবান অথবা অ্যালকাহোল আছে এমন কোনও স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। যে কোনও মানুষের থেকে নিরাপদ দূরত্ব রাখা বাঞ্ছনীয়। বারবার চোখ নাক স্পর্শ করা যাবে না। সর্দি কাশি বা হাঁচি হলে টিস্যু পেপার ব্যবহার করতে হবে।
কারো যদি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট থাকে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
মাস্ক ব্যবহারের কিছু নিয়মাবলী আছে। এমন ভাবে মাস্ক দিয়ে নাক এবং মুখ ঢাকতে হবে যাতে কোনও ফাঁক না থাকে। মাস্ক ভিজে গেলে তা বাতিল করে দিতে হবে।
মাস্ক খোলার সময় পিছন দিক থেকে খুলতে হবে। এছাড়াও আরও বেশ কিছু নিয়মাবলী জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের চব্বিশ ঘন্টার হেল্পলাইন +৯১-১১-২৩৯৭ ৮০৪৬ এবং ইমেল-ncov2019@gmail.com. দরকারে এই বিষয়ে এখানে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য এবং সাহায্য চাওয়া যেতে পারে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news