সূর্য সরকার।
ফের শহরে এক জালনোট পাচারকারীকে জালে তুলল কলকাতা পুলিশের এসটিএফ (STF)। ধৃত পাচারকারীর কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট। উদ্ধার হওয়া নোট ২৫০টিই ২০০০ টাকার। এসটিএফ সূত্রে খবর, ধৃতের নাম বিকাশ কুমার দাস(২৩)। বিহারের (Bihar) চাপড়ার বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, গতকাল বাবুঘাট সংলগ্ন ইডেন গার্ডেন পার্কের সামনে থেকে ওই সন্দেহভাজনকে আটক করে এসটিএফ । ধৃতের বিরুদ্ধে পুলিশ জাল নোট পাচার করা অপরাধমূলক ষড়যন্ত্রসহ একাধিক ধারাায় মামলা রুজু করেছে। একইসঙ্গে ধৃতের পাচারকারী চক্রের সঙ্গে যোগসুত্র খতিয়ে দেখার কাজও চালাচ্ছে তদন্তকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news