Breaking News
Home / TRENDING / মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন মমতার মন্ত্রিসভার এক মন্ত্রী

মুকুলের হাত ধরে বিজেপিতে যোগ দিতে পারেন মমতার মন্ত্রিসভার এক মন্ত্রী

জয় ঘোষ

এবার মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার এক সদস্যকে বিজেপি যোগদান করিয়ে পাল্টা দান দিতে চলেছেন মুকুল রায়। মুকুল রায়ের হাত ধরে ওই মন্ত্রী এবার বিজেপিতে আসছেন। খুব শীঘ্রই তিনি আনুষ্ঠিক বিজেপিতে যোগ দেবেন। বিজেপি সূত্রে এমনটাই জানা গিয়েছে। সূত্রের খবর, উত্তর ২৪ পরগনার জেলার এই বিধায়ক তথা মন্ত্রী ইতিমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়ের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। সেই বিধায়ক তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার সঙ্গে তাঁর লড়াইয়ের সঙ্গী। কলকাতার বাসিন্দা এই বিধায়ক মমতা ঘনিষ্ট বলেই পরিচিত।

কেন সেই বিধায়ক বিজেপিতে যোগ দিচ্ছেন ?

সেই বিধায়কের দাবি আমাকে দল সেই ভাবে গুরুত্ব দেয়নি। অনেক দিন থেকেই আমি বঞ্চনার শিকার। এবার মন্ত্রিসভায় জায়গা পেলেও সেভাবে গুরুত্বহীন দপ্তর তাঁকে দেওয়া হয়েছে। তাই আর তৃণমূলে থাকতে চাই না তিনি। তৃণমূলের দমবন্ধ হয়ে আসছে বলে ওই বিধায়ক দাবি করেছেন।শুধু নিরাপত্তার কারণে বিজেপিতে যোগ দিতে পারছেন না সেই মন্ত্রী। তাই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর একটাই দাবি তিনি বিজেপিতে যোগ দিলে তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ” শুধু একজন বিধায়ক নয়। প্রায় ১০ জন বিধায়ক আমার সঙ্গে গোপনে বৈঠক করেছে। নাম গুলি প্রকাশ্যে আনতে চাই না। সময় হলে সবই জানতে পারবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *