চ্যানেল হিন্দুস্থান ব্যুরো ঢাকা :
বাংলাদেশের (Bangladesh) রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির (Launch sinking) পর শিশুসহ ৩০ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধার কর্মীরা। রাজধানী ঢাকার শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২ জন শিশু ৫ মহিলা ও ২৩ পুরুষ। সোমবার ২৯ জুন বাংলাদেশ সময় সকাল ১০টায় এই লঞ্চডুবির ঘটনা ঘটে। এদিন বেলা সোয়া ১২টার দিকে ঘটনাস্থল থেকে বাংলাদেশ ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। লঞ্চটি থেকে কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। এছাড়া নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান জানান , ধারণা করা হচ্ছে প্রায় ১০০ জন যাত্রী ছিল লঞ্চে। এরমধ্যে নিখোঁজ হয়েছেন আনুমানিক ৭০ জন। ইতিমধ্যেই ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news