Breaking News
Home / TRENDING / চিনের সঙ্গে মোকাবিলা, ভারতকে দ্রুত অস্ত্র যোগাবে মিত্র দেশগুলি

চিনের সঙ্গে মোকাবিলা, ভারতকে দ্রুত অস্ত্র যোগাবে মিত্র দেশগুলি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চিন ও ভারতের পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত। সীমান্ত বরাবর দু’পক্ষই যুদ্ধের অস্ত্রশস্ত্র মজুত করছে। এই পরিস্থিতিতে মিত্র দেশগুলি ভারতের পাশে এসে দাঁড়াল। ভারতীয় সেনা বাহিনীর জন্য দ্রুত প্রতিরক্ষা সামগ্রী পাঠানোর প্রতিশ্রুতি দিল আমেরিকা, ফ্রান্স, রাশিয়া ও ইসরায়েল।

পরের মাসেই রাফাল যুদ্ধবিমান পাঠানোর কথা জানিয়েছে ফ্রান্স। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা সামগ্রী পাওয়া যাবে খুব শীঘ্রই। চুক্তি অনুসারে কামান পাঠাবে আমেরিকা। এছাড়া ১ বিলিয়ন ডলারের অস্ত্রশস্ত্র পাঠানোর সিধান্ত নিয়েছে রাশিয়া। পূর্ব লাদাখে দীর্ঘদিন ধরে চলা অশান্তির জেরে মিত্র দেশগুলির সঙ্গে দ্বিপাক্ষিক পর্যায়ের বৈঠক করে নয়াদিল্লি। সেই বৈঠকেই যুদ্ধের অস্ত্রশস্ত্র অগ্রিম দেওয়ার কথা জানিয়েছে মিত্র দেশগুলির শীর্ষ স্থানীয় প্রতিনিধিরা।

বিশ্বের অত্যাধুনিক এয়ার-টু-এয়ার মিসাইল বহনকারী রাফাল যুদ্ধ বিমান ২৭ জুলাই ফ্রান্স থেকে ভারতে পৌঁছনোর কথা রয়েছে। এছাড়া প্রাথমিকভাবে ফ্রান্সে প্রশিক্ষণ প্রাপ্ত ৪ যোদ্ধা পরের মাসে আম্বালা বেস হাউসে ফিরে আসার কথা থাকলেও, সূত্র মারফত জানা গিয়েছে ৮টি রাফাল যুদ্ধবিমান সরবরাহ করবে ফ্রান্স। ফলে আরও বেশি সংখ্যক যোদ্ধা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে সংখ্যাটা জানা যায়নি।

মূল প্রতিরক্ষা সরবরাহকারী ইসরায়েল- যারা কার্গিল যুদ্ধের সময় ভারতকে সাহায্য করেছিল, তারা এখন ভারতীয় বায়ুসেনার জন্য অস্ত্র পাঠানোর কথা জানিয়েছে। কোন ধরণের অস্ত্র নাম জানা সম্ভব না হলেও সূত্রের খবর, চিনকে মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বায়ুসেনার এই অস্ত্রশস্ত্র ও এস-৪০০ প্রতিরক্ষা বিমান লাদাখ সেক্টরে মোতায়েন করা হবে।

ভারতের সবথেকে বড় প্রতিরক্ষা সরবরাহকারী দেশ রাশিয়া। সেখান থেকে কিছু সপ্তাহের মধ্যে ১ বিলিয়ন ডলারের ট্যাঙ্ক, বোমা, মিসাইল, অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, অস্ত্রশস্ত্র ও গুলি বারুদ আসার কথা রয়েছে। কিছু দিন আগে মস্কো সফরে গিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ সে বিষয়ে আলোচনাও করেন।

ভারতের নতুন কৌশল সহকারী আমেরিকা ইতিমধ্যে চিন সীমান্তের বিভিন্ন ধরনের স্যাটেলাইট ইমেজ ও গোয়েন্দা রিপোর্ট দিয়ে ভারতকে সাহায্য করেছে। এছাড়া অত্যাধুনিক কামান ও বন্ধুক দেওয়ার কথা জানিয়েছে। ৪০ কিমি দূরেও শত্রুকে চিহ্নিত করে মারতে সাহায্য করবে এমন কামান ভারতকে সরবরাহ করবে আমেরিকা। পার্বত্য এলাকায় যুদ্ধ করার জন্য এম ৭৭৭ কামানও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *