Breaking News
Home / TRENDING / কোচবিহারে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত বিজেপি কর্মী

কোচবিহারে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে গুরুতর আহত বিজেপি কর্মী

নিজস্ব সংবাদদাতা:

 

বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বালাভুত এলাকায়। ঘটনায আহত বিজেপি কর্মী রেজাউল করিম মিঁয়া ও তাঁর বোনকে গুরুতর আহত অবস্থায় কোচবিহার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

 

অভিযোগ, গতকাল রাতে তৃণমূলের একদল দুস্কৃতি বিজেপি কর্মি রেজাউল করিম মিঁয়ার বাড়িতে হামলা চালায়। ধারাল অস্ত্র দিযে মারধর করে বিজেপি কর্মীকে। সেইসময় তাঁর বোন তাঁকে বাঁচাতে গেলে তাঁকেও বেধড়ক মারধর করা হয়। মাথা ফাটিয়ে দেয় ওই বিজেপি কর্মীর। আহতদের প্রথমে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতরা সেখানে চিকিৎসাধীন রযেছে। এই ঘটনায় বিজেপি পক্ষ থেকে তুফানগঞ্জ থানায লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *